খুঁজুন
, ,

রাশিয়া-ইউক্রেন : কার জোর কত?

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫৯ পিএম
রাশিয়া-ইউক্রেন : কার জোর কত?

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আজ বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। আক্রমণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ প্রশাসন।

এ ছাড়া দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন আরও অন্তত ১০ জন বেসামরিক নাগরিক। দুপক্ষের এমন সামরিক সংঘাতের মধ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে কার সামরিক শক্তি কেমন, সেটা উঠে এসেছে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে।

প্রতিবেদন যা বলেছে-

সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ রাশিয়ার অবস্থান দ্বিতীয়। সেখানে ইউক্রেনের অবস্থান ২২। দুই দেশের সৈন্যের সংখ্যা, যুদ্ধবিমান, রণতরি বা সামরিক সরঞ্জামেও ব্যাপক পার্থক্য রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ার সৈন্যসংখ্যা ৮ লাখ ৫০ হাজার আর ইউক্রেনের সৈন্যসংখ্যা ২ লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সৈনিক রয়েছে আরও আড়াই লাখ।

গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে, সামরিক খাতে বছরে রাশিয়ার ব্যয় ১৫ হাজার ৪০০ কোটি ডলার। রাশিয়ার ১৫ ভাগের ১ ভাগ অর্থাৎ বছরে সামরিক খাতে ১ হাজার ১৮৭ কোটি ডলার ব্যয় করে ইউক্রেন। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ। অপর দিকে ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার।

সামরিক শক্তিতে কার জোর কত

রাশিয়ার ট্যাংক ১২ হাজার ৪২০টি, ইউক্রেনের ২ হাজার ৫৯৬টি। রাশিয়ার আছে ৩০ হাজার ১২২টি আমর্ড যানবাহন। ইউক্রেনের আর্মড ভেহিক্যাল ১২ হাজার ৩০৩টি। রাশিয়ার স্বয়ংক্রিয় কামান ৬ হাজার ৫৭৪টি। ইউক্রেনের ১ হাজার ৬৭টি। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর ৩ হাজার ৩৯১টি। ইউক্রেনের আছে ৪৯০টি।

সামরিক নৌযান

সামরিক নৌযানের দিক থেকেও ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে রাশিয়া। দেশটির নৌবাহিনীর সামরিক যান ৬০৫টি থাকলেও ইউক্রেনের রয়েছে মাত্র ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরি থাকলেও ইউক্রেনের নেই। এ ছাড়া রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের কাছে কোনো সাবমেরিন নেই।

ইউক্রেনের ডেস্ট্রয়ার নেই, রাশিয়ার আছে ১৫টি। ইউক্রেনের একটি ফ্রিগেট থাকলেও রাশিয়ার রয়েছে ১১টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের ১টি আর রাশিয়ার রয়েছে ৪৯টি। রাশিয়ার করভেট রয়েছে ৮৬টি, যেখানে ইউক্রেনের মাত্র ১টি। রাশিয়ার টহলদারি নৌযান রয়েছে ৫৯টি আর ইউক্রেনের রয়েছে ১৩টি।

অন্যান্য সরঞ্জাম

রাশিয়ার যেখানে ১ হাজার ২১৮টি বিমানবন্দর রয়েছে, ইউক্রেনের আছে মাত্র ১৮৭টি। রাশিয়ার ২ হাজার ৮৭৩টি বাণিজ্যিক জাহাজ থাকলেও ইউক্রেনের রয়েছে ৪০৯টি। বিশ্বে স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ আটটি। এর মধ্যে রাশিয়া একটি। রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও ইউক্রেনের কোনো পারমাণবিক অস্ত্রই নেই।

এ ছাড়া রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা আকাশ প্রতিরক্ষায় খুবই কার্যকর, তবে ইউক্রেনের এ রকম কোনো ব্যবস্থা নেই।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

মোঃ আরাফাত আলী
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:21 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম নতুন করে বাড়ানো হয়েছে। প্রতিটি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। একইভাবে অকটেনের দাম ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশে সরাসরি সমন্বয় না করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বিভাগের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির কারণে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

চলতি বছরের এপ্রিলেও দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহন, কৃষি, শিল্প ও অন্যান্য খাতে জ্বালানি ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ন্যাম ভবন থেকে আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মোঃ আরাফাত আলী
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 9:14 pm
ন্যাম ভবন থেকে আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে মোছা. মরিয়ম খাতুন (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন বলে জানা গেছে। এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। সেই ঘটনার জেরে নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পুলিশ বর্তমানে এই মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে।

 

জাগো সংবাদ/আরাফাত

পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা নিয়ে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:02 pm
পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা নিয়ে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা, প্রত্যাশা-প্রাপ্তি এবং আগামীর ভাবনা নিয়ে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (ইচঋ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি–২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার সকালে রাজধানীর হোসাফ টাওয়ারস্থ রাজবাড়ি কুইজিন চাইনিজ রে¯েত্মারাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সভাপতি- বিশিষ্ট লেখক ও কৃষি গবেষক সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জামাল আহমেদেও সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এস কে রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশন, সিজিএ, ঢাকার সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন খান। প্রধান আলোচক ছিলেন,বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক লিডারশীপ এওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিত্ব মো. মফিজুল ইসলাম। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রফেসর ড. মো¯ত্মফা দুলাল।

সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ম্যাগাজিন অগ্নিবার্তার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গোলাম মো¯ত্মফা, সিজিএ কার্যালয়ের ডিসিজিএ এ কে এম ওয়াহিদুজ্জামান, ঢাকা ডিভিশনের সাবেক ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মো. আমির হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডিসিএও শামছুল করিম, দৈনিক নাগরিক কণ্ঠের সম্পাদক আব্দুল মা’বুদ জীবন, বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাহতুল ইসলাম জিন্নাহ, দৈনিক আমাদের কণ্ঠের বার্তা সম্পাদক মো. ইউসুফ আলী, দৈনিক ঘোষণার সহ-সম্পাদক ও আšত্মর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মো. শাফিউর রহমান কাজী, সমাজ বিশ্লেষক মো. সানোয়ার হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমজাদুল হক খান, সিজিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আবিদ আহমেদ, সিজিডিএফ কর্মচারী সমিতির সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন, কবি এম আর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পেশাজীবীদের আর্থিক মর্যাদা নিয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজ উদ্দিন খান বলেন, পেশাজীবীদের আর্থিক মর্যাদা ও জীবনযাত্রার বা¯ত্মবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করা জরম্নরি। একটি দক্ষ, স্বচ্ছ ও উৎপাদনশীল প্রশাসন গড়ে তুলতে পেশাজীবীদের ন্যায্য সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান আলোচক মো. মফিজুল ইসলাম বলেন, পেশাজীবীদের দক্ষতা, অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়ন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ওপর গুরম্নত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানের মূল বক্তা প্রফেসর ড. মো¯ত্মফা দুলাল বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে মেধাবী ও দক্ষ পেশাজীবীদের ভূমিকা অপরিহার্য। তরম্নণ প্রজন্মকে মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, পেশাজীবীদের আর্থিক নিরাপত্তা শুধু ব্যক্তিগত কল্যাণের বিষয় নয়; এটি দেশের মানবসম্পদ উন্নয়ন ও সেবার মানের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। বা¯ত্মবতা, জীবনযাত্রার ব্যয় ও দায়িত্ব বিবেচনায় নিয়ে সময়োপযোগী পে-স্কেল প্রণয়ন এবং পেশাজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে এসএসসি–২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত শতাধিক সৌখিন ছাদবাগানীদের মাঝে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের পক্ষ থেকে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়। নগর কৃষি ও ছাদবাগান সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব নগরায়ণে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন পেশার পেশাজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজ বিশ্লেষক, কৃষি উদ্যোক্তা, ছাদবাগানি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ