নওগাঁয় হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির নেতৃত্বে জারিফ-আল আমিন
মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে “হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির ” নওগাঁ জেলার ২০২৬- ২৭ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি জারিফ শাহরিয়ার এবং আল- আমিন সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৩ মে) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহ-সভাপতি হিসেবে মনিরুল ইসলাম শামীম এবং মোছা. শাফিয়া দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান তন্ময়, মোছা. সুমাইয়া এবং মো. মহসিন আলী। সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে বিভিন্ন সম্পাদকীয় পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক রাকিব হোসাইন, অফিস সম্পাদক মাশরুম আহমেদ মিতুল, এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির ইসলাম।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা খাতে দুটি পৃথক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মোছা. তানজিলা খানম এবং সাফিউল ইসলামকে। এছাড়া সংখ্যালঘু বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, গবেষণা সম্পাদক খন্দকার আজিজুর রহমান, এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ বিন সাইদে রাফি। নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাকমিলা আক্তার, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক হাসানুল বন্না, এবং ডকুমেন্টেশন সম্পাদক মো. হাসিবুল হাসান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম, কর্মশালা ও কর্মসূচি সম্পাদক মতিউর রহমান, এবং ফ্যাক্ট-ফাইন্ডিং ও তদন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল আহমেদ।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে লাবণ্যা প্রভা, সিয়াম নবী, শাহিন আলম এবং তানভীর আহমেদ।
নব মনোনীত সভাপতি জারিফ শাহরিয়ার বলেন,“হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। আমি বিশ্বাস করি, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সবাই একসঙ্গে কাজ করবো। নওগাঁ জেলাকে মানবিক, বৈষম্যহীন ও সচেতন সমাজ হিসেবে গড়ে তুলতে সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তরুণদের মানবাধিকার বিষয়ে আরও সচেতন করে সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য।
জাগো সংবাদ/আরাফাত/রাকিব

