১৩ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 7 March, 2026 । 9:31 am

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার শূন্য থেকে পাঁচ শতাংশ এমন ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কুমিল্লা বোর্ড।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নোটিশে বলা হয়েছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য থেকে পাঁচ শতাংশ-এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সে সব প্রতিষ্ঠানের ফল সন্তোষজনক নয়। এর প্রেক্ষিতে, গত ৭ জানুয়ারি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণি থেকে পাঠদান ও প্রযোজ্য ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, কেমব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার যাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার চাঁনপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের সেবাগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের জিবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল কলেজ, কুমিল্লার ভাজরা SESDP মডেল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের শরীফ উল্ল্যাহ হাই স্কুল অ্যান্ড কলেজ।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন