আগস্টের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের প্রদীপ প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 1 August, 2021 । 4:09 pm

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

প্রতি বছরের মতো এবারও ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহিদের স্মরণে এই কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

এ সময় সহ-সভাপতি গাজী মেজবাহুর হোসেন সাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খাইরুল হাসান জুয়েল, সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, ঢাকা মহনগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাইদসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন