ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জামালপুর: ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইইপিতে নজরুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউপিতে আমিনুল ইসলামকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।
ময়মনসিংহ: জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউপিতে আবুল কালাম আজাদ, রামভদ্রপুরে দুদু মিয়া, ভাইটকান্দিতে আলাউদ্দিন আহমদ, সিংহেশ্বরে শাহা আলী, ফুলপুরে আবুল কাশেম, পয়ারীতে এনামুল কবির, রহিমগঞ্জে আবু ছাইদ সরকার, রূপসীতে শাহ সুলতান চৌধুরী, বালিয়ায় দেলোআর মোজাহীদ ও বওলায় হারুন অর রশীদকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।
ভালুকা উপজেলার উথুরা ইপিতে নুরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রানী, ভরাডোবায় শাহ আলম তরফদার, ধীতপুরে লুৎফর রহমান খান, বিরুনিয়ায় রিদওয়ান সারোয়ার রব্বানী, ভালুকায় শিহাব আমীন খান, মল্লিকবাড়ীতে মোহাম্মদ আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনুর রশিদ, কাচিনায় মোহাম্মদ মুশফিকুর রহমান, হবিরবাড়ীতে তোফায়েল আহাম্মেদ ও রাজৈ ইউপিতে নূরুল ইসলাম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নেত্রকোনা: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুরে লোকমান হেকিম ও খালিয়াজুরীতে গোলাম আবু ইছহাককে মনোনয়ন দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 2 January, 2022 । 11:39 am