ফাজিল পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 24 January, 2022 । 8:07 pm

ফাজিল পরীক্ষা স্থাগিত করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিলো। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, গত ৫ জানুয়ারির সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২১ জানুয়ারি থেকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। সরকারি বিধি-নিষেধের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে রোববার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন