আল্লু অর্জুনের পুষ্পা ভঙ্গি এখন হোম অব ক্রিকেটে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 25 January, 2022 । 7:34 pm

‘পুষ্পা- দ্য রাইজ’ এই সিনেমাটি ইতিমধ্যে সারা ফেলেছে ভারতসহ বাংলাদেশেও। এই সিনেমায় অভিনয় করেছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন। এই সিনেমায় বিশেষ করে আল্লু অর্জুনের অভিনয় বাড়তি নজর কেড়েছে ভক্তদের।

সিনেমায় আল্লু অর্জুনের থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলানোর ভঙ্গি বলতে গেলে এখন ট্রেডমার্কে পরিণত হয়েছে। দর্শক লুফে নিয়েছে এই দৃশ্য। অ্যাকশন কিংবা রোমান্টিক দৃশ্যে আল্লুর এই ট্রেডমার্ক উদযাপন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্ঠম আসরেও দেখা গেল আল্লু অর্জুনের সেই ভঙ্গি। সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু, বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান এবং ডোয়েন ব্র্যাভোকে দেখা গেলো আল্লু অর্জুনকে অনুকরণ করে সেই ভঙ্গি প্রকাশ করতে।

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ উইকেট তুলে নিয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রতিটি উইকেট নেয়ার পর আল্লু অর্জুনের ভঙ্গি অনুকরণ করে তিনি সাফল্যের আনন্দ উদযাপন করেছেন। মঙ্গলবার যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল সেখানে উইকেট তুলে নিয়ে আল্লু অর্জুনের ভঙ্গি অনুকরণ করেন সাকিব আল হাসান এবং ডোয়েন ব্র্যাভো।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন