বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 26 January, 2022 । 7:11 pm

বগুড়ার শেরপুরে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন