শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 6 February, 2022 । 3:53 pm

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঘের বৃষ্টি আর বাতাসে শীত জেঁকে বসেছিল গতকাল। ছুটির দিন হওয়ায় দমকা হাওয়াসহ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বৃষ্টি শেষে দেশের বিভিন্ন অঞ্চলে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারী, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ এবং সীতাকুন্ডু উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন