চট্টগ্রাম থেকে সরাসরি ইতালির উদ্দেশ্যে ছাড়লো কনটেইনার জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 February, 2022 । 12:51 pm

প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইতালির উদ্দেশ্যে পণ্যবাহী কনটেইনার জাহাজ যাত্রা শুরু করেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা ৯৫২টি টিইইউ রপ্তানি লোড কনটেইনার নিয়ে ইতালির রাভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।

এটিই প্রথম কন্টেইনার জাহাজ, যা দেশের প্রধান সমুদ্রবন্দর থেকে সরাসরি ইউরোপীয় গন্তব্যে রপ্তানি পণ্য বহন করছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন