ঢাবিতে বাক্সে মিললো দুই নবজাতকের মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 13 February, 2022 । 11:31 am

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মসজিদের উল্টোপাশের ফুটপাতের ওপর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পুলিশ এই দুই মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়। কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে জানা যায়নি।

আলামত হিসেবে ককশিটের বাক্স আর বাচ্চা দুটিকে মুড়িয়ে রাখা কাপড় সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন