বিধিনিষেধ থাকছে না ২২ ফেব্রুয়ারি থেকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 20 February, 2022 । 2:37 pm

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এ কথা জানান তিনি।

সচিব জানান, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার ১ কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
তিনি জানান, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিপরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন