মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া যে কোন সময় ইউক্রেন দখল করে নেবে বলে তিনি মনে করেন। বেলারুশে রাশিয়ার সেনা মোতায়েন এবং মহড়া অব্যাহত রাখা তাকে উদ্বিগ্ন করে তুলেছে।
তিনি বলেন, চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পাশে বেলারুশে ৩০ হাজার সেনা মোতায়েন রাখার ব্যাপারে মস্কোর সিদ্ধান্ত এমন সঙ্কেত দেয়। খবর বিবিসির।
ইউক্রেন দখল করে নেয়ার ব্যাপারে রুশ সেনা কমান্ডারদের আদেশ দেয়া হয়েছে বলে অজ্ঞাতনামা এক মার্কিন গোয়েন্দার তরফ থেকে তথ্য পাওয়ার পর এমন বক্তব্য দিলেন অ্যান্থনি ব্লিংকেন।
তবে ইউক্রেন বলছে, সম্ভাব্য হামলা নিয়ে এ ধরনের বক্তব্য ‘অসমীচীন’। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ বলেছেন, কাল অথবা পরশু’র মধ্যেই হামলা হবে- এমন কোন লক্ষণ নেই। কারণ, রাশিয়া এখনো সীমান্তে কোন ‘স্ট্রাইক গ্রুপস’ বা হামলাকারী দল তৈরি করেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, বেলারুশে সেনা মোতায়েন রাখার ব্যাপারে মস্কোর সিদ্ধান্ত এমন সঙ্কেত দেয়।
ইউক্রেন দখল করে নেয়ার চেষ্টা সম্পর্কিত এসব দাবি অস্বীকার করে আসছে প্রতিবেশী রাশিয়া।
ইউক্রেনের পশ্চিমে ডনবাস অঞ্চলে দেশটির সরকারি বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনেও লড়াই অব্যাহত ছিল।
সিএনএনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, ‘আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে বিষয়টি চরম গুরুতর। আমরা যে কোনো সময় হামলার দ্বারপ্রান্তে রয়েছি।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 21 February, 2022 । 3:06 pm