৭৮ জন কর্মী নেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 22 February, 2022 । 6:16 pm

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। আটটি ভিন্ন পদে মোট ৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম

প্রশিক্ষক (প্রশাসন), সংগঠক ও ব্যবস্থাপনা অফিসার, সহকারী ব্যবস্থাপক, সহকারী হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, উপসহকারী পরিচালক।

পদসংখ্যা

মোট ৭৮ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ ডিপ্লোমা অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব-৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন-ভাতা

প্রশিক্ষক (প্রশাসন), সংগঠক ও ব্যবস্থাপনা অফিসার, সহকারী ব্যবস্থাপক, সহকারী হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী পদের বেতন ২২,০০০- ৫৩,০৬০/-টাকা ও উপসহকারী প্রকৌশলী, উপসহকারী পরিচালক পদের বেতন ১৬,০০০- ৩৮,৬৪০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে (http://badc.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৬ মার্চ, ২০২২।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন