ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 2 March, 2022 । 7:05 pm

ঢাকা ব্যাংক লিমিটেড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার পদে অভিজ্ঞ কর্মী নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পদসংখ্যা অনির্ধারিত।

আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।

কর্মস্থল- ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।

এ পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ হতে হবে ৪০ বছর। এছাড়াও প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল স্কিলেও দক্ষ হতে হবে।

আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

প্রসঙ্গত, ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকের অন্যতম উদ্যোক্তা হচ্ছেন, বাংলাদেশের টেক্সটাইল খাতের অগ্রদুত ও পূর্বাণী গ্রুপের কর্ণধার জনাব আব্দুল হাই সরকার যিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ছিলেন। এটি দেশের প্রথমদিকে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন