২৬ মার্চ থেকে ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 11 March, 2022 । 8:48 pm

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আগামী ২৬ মার্চ টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা শুরু করবে জানিয়ে তিনি বলেন, আমরা ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে টরন্টোতে সরাসরি ফ্লাইট চালুর কথা জানিয়েছিল বিমান। কিন্তু করোনার কারণে সেটি আর বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন