ময়মনসিংহে সন্তানকে গলাকেটে হত্যা করলো মা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 24 March, 2022 । 7:20 pm

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাহমুদা আক্তার (৪) নামে এক শিশুকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা নাজমা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওশা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নাজমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন। ৫ বছর আগে জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও এলাকার রমজান আলীর সঙ্গে বিয়ে হয় তার। রমজান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় ওই শিশু ৩ মাসের গর্ভে থাকা অবস্থায় বাবার বাড়ি চলে আসেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন।

ঘটনার দিন শিশু মাহমুদা পাশের বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তার মা নাজমা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে মাটিতে ফেলে কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা নাজমাকে শিকলে বেঁধে থানায় খবর দেয়।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শিশুর মা নাজমা আক্তারকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন