“উন্নত মৎস্য চাষ, সুখে শান্তিতে বসবাস”

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 12 November, 2022 । 8:49 pm

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় “উন্নত মৎস্য চাষ, সুখে শান্তিতে বসবাস” স্লোগানকে সামনে রেখে এক সচেতনতামূলক প্রচারণার আয়োজন করেন ‘ব্যাপারী ফ্রেশ ফিশ প্রোডিউস’ এর মালিক শাহাদাত ব্যাপারী। দেশে মাছ চাষে রীতিমত বিপ্লব হয়েছে৷ বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে এখন দেশের অবস্থান তৃতীয়৷ তবে প্রশ্ন উঠেছে যে, এই চাষের মাছ কতটা স্বাস্থ্যসম্মত?

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় স্থানীয় বাজার মাঠে আয়োজিত মৎস্য চাষিদের নিয়ে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামে ‘বাপারি ফ্রেশ ফিশ প্রোডিউস’ নামে একটি মাছ উৎপাদনকারী খামারের মালিক শাহাদাত ব্যাপারী “উন্নত মৎস্য চাষ, সুখে শান্তিতে বসবাস” স্লোগান সামনে রেখে স্থানীয় কৃষক এবং ভোক্তাদের সচেতনতামূলক প্রচারণার আয়োজন করেন। যা কৃষক এবং ভোক্তাদের জন্য ভালো দাম, ভালো বিক্রয় এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার জন্য পরিষ্কার, নীতিগত এবং টেকসই মাছ চাষের উপর আলোচনা করেন।

দেশে চাষের মাছের দাম কম৷ আর এটা অল্প সময়ে বড় হয়৷ ফলে ক্রেতারা যেমন কম দামে এই মাছ পেয়ে কিনছেন, আবার খামারিরাও চাষের মাছে লাভ করেন অনেক বেশি৷ এই লাভ করতে গিয়ে খামারিরা মাছের জন্য নানা ধরনের দেশে ও বিদেশে তৈরি ফিস ফিড, কেমিক্যাল, অ্যান্টিবায়োটিক, ইনজেকশন ব্যবহার করেন৷ এ সব ব্যবহার করতে গিয়ে এসব অপ্রশিক্ষিত খামারিদের অনেকেই নিয়মিত মৎস্য কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শও পান না৷ উন্নত মৎস্য চাষে গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন হতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবদুল আজিজ সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন