মুন্সিগঞ্জের শ্রীনগরে শহরে অর্ধিপাড়া দিঘীরপাড় গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্র আল ফাহিম (১১) অপহরন করে দুষ্কৃতীরা ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ অক্টোবর) স্কুল যাওয়ার সময় ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। দিন-দুপুরে এ ঘটনায় হতবাক এলাবাসী। অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবারের আহাজারি ও উৎকণ্ঠায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে মানবিক উদ্বেগ।
অপহৃত আল ফাহিম শ্রীনগর উপজেলার বিদ্যালয়ের (ষষ্ঠ শ্রেণীর) একজন মেধাবী ছাত্র। গতকাল ২১ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, শ্রীনগর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের অপহরণ করেছে। অপহরন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকেই ফাহিমের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ছেলেকে ফিরে পাওয়ার আশায় তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও কোনো তথ্য পায়নি।
এদিকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি কিছু রাজনৈতিক গ্যাং ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সামাজিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 22 October, 2023 । 10:32 pm