ময়মনসিংহে পটকা বানানোর সময় বজ্রপাত, বিস্ফোরণে দুই নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 April, 2022 । 3:16 pm

ময়মনসিংহের নান্দাইলে ঘরে পটকা বানানোর সময় বজ্রপাতের কারণে বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, একটি ঘরে দুই নারী পটকা বানানোর কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘরে থাকা কেমিকেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চালা উড়ে যায় ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন