ভৈরবে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 11 September, 2022 । 9:02 pm

কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী ট্রাক্টরচাপায় চয়ন নামে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব পৌর শহরের চণ্ডিবের উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন একই এলাকার আরমান মিয়ার ছেলে। সে ঐ এলাকার আদর্শ হাফিজিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির (হেফজখানা) ছাত্র।

স্থানীয়রা জানান, চয়ন রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা চয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরচালক সিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভৈরব থানার এসআই রিগান মোল্লা, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন