ছেলেকে আইন পেশায় দেখতে চান বুবলী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 3 August, 2023 । 8:57 pm

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। বর্তমানে এই দুই তারকার মধ্যকার সম্পর্ক ভালো না থাকায় মায়ের সঙ্গেই রয়েছেন বীর। বলা যায়, বুবলীই ছেলের সব দায়িত্ব পালন করেন।

মাঝে মাঝেই বুবলীকে বলতে শোনা যায়, বীরের বাবা তিনি, মাও তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, ছেলেকে আইন পেশায় দেখতে চান এই নায়িকা।

তিনি বলেন, বীর তো এখনও অনেক ছোট। তার বয়স সবে তিন বছর হলো। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কী হবে, সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইন পেশায় নিজেকে নিযুক্ত করুক।

বুবলী আরও বলেন, আমি দুই বছর এলএলবি করেছি, কিন্তু শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর সম্পন্ন করুক।

তবে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে নারাজ বুবলী। আগে বুঝতে চেষ্টা করব কিসের উপরে ছেলের বেশি আগ্রহ। তারপর সেভাবেই পথ চলবেন এই নায়িকা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন