পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 5 August, 2023 । 12:33 pm

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দেলোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার রহমতপুর গ্রামের শাখা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।নিহত দেলোয়ারা বেগম উপজেলার রহমতপুর গ্রামের আজাহারের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরার জন্য গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ির ভেতর থেকে অবৈধভাবে বিদ্যুতের তার টেনে নিয়ে আসেন। ওই গৃহবধূ নদীর পাড় থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ওই তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় নদীতে মাছ ধরা যুবকেরা মরদেহ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবার লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ গ্রামের কবরস্থানে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন