একদিনে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ২৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 5 August, 2023 । 7:55 pm

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে আরও ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।শনিবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৪৯৫ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। মারা গেছেন একজন।

বর্তমানে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় চারজন, ঘাটাইল উপজেলায় দুজন, মধুপুর উপজেলা চারজন, গোপালপুর উপজেলায় তিনজন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন দুজন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন