রাঙ্গামাটিতে বসতবাড়ি ভেঙে পাহাড়ি খাদে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 7 August, 2023 । 4:33 pm

অনলাইন ডেস্ক: টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে কাউখালিতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ওপর পাহাড়ের মাটি ও গাছ ভেঙে পড়েছে।সোমবার (৭ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই সড়কে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ওপর পাহাড়ের মাটি ও গাছ ভেঙে পড়ে। এ সময় সড়ক যোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল। পরে প্রশাসনের সহযোগিতায় তা অপসারণ করা হয়েছে। এ ছাড়াও রাঙ্গামাটি শহরের সওজ গোডাউন এলাকায় একটি বসতবাড়ি ভেঙে পাহাড়ি খাদে পড়ে যায়।

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানান, জেলা প্রশাসনের তিনটি টিম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এখনও ঝুঁকি নিয়ে অনেক লোকজন পাহাড়ের পাদদেশে বসবাস করছে। তবে শহর ও উপজেলায় মোট ১৮২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, সোমবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ওপর মাটি ও গাছ ভেঙে পড়েছে। এ সময় খবর পেয়ে তৎক্ষণিকভাবে তা অপসারণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এখনও কোনো জানমালের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।সকল উপজেলাগুলোকেও ঝুঁকি মোকাবেলায় কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের জন্য খাবারসহ সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন