‘শাকিব-অপুকে নিয়ে ভাববার টাইম নেই’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 7 August, 2023 । 5:29 pm

বিনোদন ডেস্ক: প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে চিত্রনায়ক শাকিব খানের। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন তারা। ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জায়গায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরির কিছু ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

নেটনাগরিকরা ধারণা করছেন, হয়তো ফের তারা একত্রে বসবাস করবেন। এরমধ্যেই ঘোরাঘুরি শেষে সন্তান নিয়ে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। এসেই সংবাদের শিরোনাম হয়েছেন থানা, ডিবি কার্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে। পরিশেষে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাইবার নিরাপত্তার জন্য।শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর মনের অবস্থা কেমন? এই প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে আছেন নেটিজেনরা। অবশ্য এ বিষয়ে একাধিকবার মুখ খুলেছেন এই নায়িকা। তবে তা খুব বেশি একটা নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন বুবলী। তবে এবার পুরো বিষয়টি খুলে বলেছেন তিনি। সন্তান জয়কে নিয়ে শাকিব–অপুর দেশের বাইরে ঘোরাফেরার বিষয়টা কীভাবে দেখছেন জানতে চাইলে বুবলী বলেন, দেখুন এসব নিয়ে আমি আগেও বলেছি আবারও বলছি, আমার জীবনের প্রথম প্রায়োরিটি এখন শেহজাদ খান বীর। আমাকে তার বাবা-মা উভয়েরই দায়িত্ব পালন করতে হচ্ছে, তার টেককেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্যকিছু শুনছিও না, দেখছিও না, ভাবছিও না। এসব ব্যাপারে আর কথাও বলতে চাই না। আর নিজের কাজও রয়েছে। তাই এসব নিয়ে আমার ভাববার টাইম নেই।

আমি যে বললাম শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে। শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকে অনেকে অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনও করছে। আমার সন্তান কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে এটা নিয়েই ভাবছি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এ জন্য সে কীভাবে সুখী হবে, সেটাই এখন আমার দেখার প্রধান দায়িত্ব।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন