বন্যার পানিতে ডুবে কৃষক নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 12:26 pm

অনলানই ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাজার থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এসএম ইউনুছ এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ব্যক্তি হলন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার ছেলে আসহাব মিয়া (৬৫)।স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পদুয়া বাজার থেকে আসহাব বাড়ি ফিরছিল। যে রাস্তা দিয়ে ফিরছিলেন তার দুই পাশে পানির গতিবেগ ছিল বেশি।

এরপর থেকে তাকে এখনও পাওয়া যায়নি। তিনি বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান এসএম ইউনুছ জানান, আসহাব সোমবার বিকেলে নিখোঁজ হয়েছেন। এরপর থেকেই পরিবারের লোকজনের সঙ্গে স্থানীয়রাও তাকে খোঁজাখুঁজি করছেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন