অনলাইন ডেস্ক : জয়পুরহাট রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার (৮ আগস্ট) সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রেলস্টেশন এলাকায় ওই বৃদ্ধা রেললাইন পার হচ্ছিল। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী একটি ট্যাংকার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 5:08 pm