অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিতে পাহাড়ধসে সন্ধ্যা রানী শীল (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরও তার মেয়েকে উদ্ধার করা যায়নি। এ ছাড়াও চারদিকে পানি থাকায় মরদেহ সৎকার করা যাচ্ছে না।মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টায় বান্দরবান সদরে কালাঘাটা গোধার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, কালাঘাটা গোধার পাড় এলাকার বাশি শীলের স্ত্রী সন্ধ্যা রানী শীল (৫২) ও তার মেয়ে বুলু শীল (২২)।
নিহতদের স্বজনরা জানান, সোমবার দুপুরে বাশি শীলের পরিবারের সবাই বাড়িতে অবস্থান করছিল। পরে সন্ধ্যা রানী পূজা-অর্চনা ও বুলু ঘরের বারান্দায় বসে চা পান করছিল। কিন্তু হঠাৎ পাহাড়ধসে ঘরটি চাপা পড়ে সন্ধ্যা রানী ও মেয়ে বুলু শীল নিহত হন। এ সময় সন্ধ্যা রানীর মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু এখনও সন্ধান মেলেনি তার মেয়ের।এদিকে চারদিকে পানি থাকায় সন্ধ্যা রানীর মরদেহ সৎকার করা যাচ্ছে না। এ সময় দেখা যায়, মায়ের সৎকারের অপেক্ষায় মরদেহের পাশেই বসে অপেক্ষা করছেন ছেলে সুমন শীল ও তার স্বজনরা।
বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত দাশ জানান, কালাঘাটা গোধার পাড় এলাকায় পাহাড়ধসে চাপা পড়া নিহত মাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মেয়ের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 5:19 pm