গাছে প্রাইভেটকারের ধাক্কা, চিকিৎসক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 9 August, 2023 । 4:28 pm

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালক।বুধবার (৯ আগস্ট) গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় উপজেলার কটকস্থল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ডা. ইকরা বিনতে হাফিজ। তিনি উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার স্বামীর নাম মাহি।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার সকালে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারচালকের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আধা ঘণ্টার চেষ্টায় তাদের গাড়ির ভিতর থেকে বের করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান ওই নারী চিকিৎসক।

এসআই তমাল সরকার জানান, বুধবার সকালে প্রাইভেটকারটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে ওই এলাকায় এসে নিয়ন্ত্রণে হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চালক নাহিদ ও ডা. ইকরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইকরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, নিহতের স্বামী মাহির সঙ্গে কথা হয়েছে। তারা গৌরনদীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে তারা না এলে বিস্তারিত কিছু বলা যাবে না।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন