ছেলের নাম পরিবর্তন নিয়ে মুখ খুললেণ পরীমণি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 9 August, 2023 । 5:54 pm

বিনোদন ডেস্ক : চলতি মাসের ১০ তারিখে এক বছর পূর্ণ হবে চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর। ইতোমধ্যে বিশেষ এই দিনকে ঘিরে চলছে মায়ের নানান পরিকল্পনা। কিন্তু এর মধ্যেই নেটদুনিয়ায় জোর চর্চা চলছে ছেলের নাম পরিবর্তন করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, ঘনিষ্ঠজনদের বরাতে সংবাদমাধ্যমে বিষয়টি সত্য বলেও খবর প্রকাশিত হয়।

সোমবার (৭ আগস্ট) জাজ কর্ণধার আবদুল আজিজ ছোট্ট রাজ্যকে কোলে নিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করে লেখেন, আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এতো কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশআল্লাহ।ওই পোস্টের মন্তব্যের ঘরে পরীমণি লেখেন, শাহীম মুহাম্মদ পদ্ম’। মূলত এরপর থেকেই গুঞ্জন উঠে, রাজের সঙ্গে দাম্পত্য কলহের জেরেই ছেলের নাম পাল্টে ফেলেছেন পরীমণি। রাজের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলে নতুন নামেই হয়তো ছেলেকে বড় করতে চাইছেন তিনি।

কারণ,গত কয়েকদিন যাবত ছেলেকে পদ্ম নামেই সম্বোধন করছিলেন পরী।তাই গুঞ্জনের বিষয়টি আরও জোরালো হয়।এ ছাড়া সোমবার রাতেই ফেসবুকে চিত্রনায়িকা জানান,তার নানার দেওয়া রাজ্যর আরও একটি নাম আছে।সেটা হলো,‘পুণ্য’।এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পরীমণি। তিনি জানান, ছেলের নাম বদলে ফেলেননি,বরং নামের বহরে নতুন নাম যুক্ত হয়েছে।

চিত্রনায়িকা বলেন,আমি রাজ্য,পদ্ম,পুণ্য তিনজনেরই মা।তিনটাই আমার সন্তানের নাম।নাম কি মুছে ফেলা যায় নাকি।নাম তো যুক্ত হয়। বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।পরী আরও বলেন, আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত, নাকি?

এটা তো এমন একটা বিষয়,যতই ঘনিষ্ঠ হোক,আমার কাছ থেকে জানা উচিত।যাই হোক,আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট,এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি।বর্তমানে ওর জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।প্রসঙ্গত,২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো জন্ম নেয় পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।কিন্তু গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার পর থেকে আবারও রাজের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় পরীর। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন