ডাকাতি করতে গিয়ে শিক্ষককে খুন, ৫ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 3:27 pm

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে খুনের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১০ আগস্ট) আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় দেন।
অ্যাডভোকেট সঞ্জীব সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে এ রায় দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন