অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইকোনো পরিবহনের একটি বাস আজ ভোরে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম মান্দারী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
পরে স্থানীয়রা বাসের চালক বাহার উদ্দিন ও সুপারভাইজার খোকন উদ্দিনসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করে। অন্য আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 5:02 pm