তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 29 October, 2023 । 6:42 pm

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

রোববার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ইসি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব এসব কথা বলেন।

এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল যে তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন