জাগো সংবাদ ডেস্ক : রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজ পাড়া এলাকায় পার্কিংয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ট্রাকটির মালিক মো. হাসিবুর হাসান বিনোদপুর এলাকার আলী রেজার ছেলে। তিনি প্রবাসে থাকায় তার ভাই রমজান আলী ব্যবসা পরিচালনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 3:40 pm