ট্রেন চালকদের হেলমেট পরার নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 5:37 pm

জাগো সংবাদ ডেস্ক : বর্তমানে রাজনৈতিক সহিংসতা থেকে লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারদের নিরাপদ রাখতে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি সব লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে সকল ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন