ঘোড়াশাল বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 24 February, 2024 । 12:37 pm

জাগো সংবাদ ডেস্ক : নরসিংদীর ঘোড়াশালে যাত্রীবাহী এনা পরিবহণ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহণেরই চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন।

আজ শনিবার ভোরে পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস আজ শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন