বিনোদন ডেস্ক : তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও সংগীতশিল্পী। বিয়ের বিষয়টি পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানিয়েছেন গায়ক নিজেই।
জানা গেছে, প্রস্মিতা ও অনুপমের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব ছিল, পরে তা প্রেমে পরিণত হয়। তবে দুজন কবে থেকে সম্পর্কে জড়িয়েছেন, তা জানা যায়নি।
এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ার, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে বিয়ে। ততদিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছিল।
তার প্রায় দুই বছরের মাথায়, গত নভেম্বরে, আবার বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অনুপমও।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 26 February, 2024 । 5:10 pm