জ্বালানিতে স্বনির্ভর হতে চায় উপদেষ্টা ড. তৌফিক চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 27 February, 2024 । 6:05 pm

জাগো সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের স্বনির্ভর হতে হবে। গত ৩ বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এতে আমাদের রিজার্ভের ওপর অনেক চাপ পড়েছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি এলাকায় সৌর বিদ্যুৎ চালিত সেচপাম্প পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, সূর্য একটা প্রাকৃতিক শক্তির উৎস। সূর্যের মাধ্যমে সোলার ইরিগেশনকে সারাদেশে ছড়িয়ে দিতে পারলে কৃষকের জন্য সাশ্রয় হবে এবং কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হবে। এভাবেই বিদ্যুৎ ও জ্বালানীর ব্যাপারে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হবে আমাদের।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাষীশ চক্রবর্তী, সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদসহ অনেকে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন