রাজধানীর রডের সঙ্গে ঝুলছিল শিশু ফারজানার মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 28 February, 2024 । 12:20 pm

জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে ফারজানা আক্তার (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের বাবা নুর উদ্দিন কাঁচামালের ব্যবসায়ী এবং তার মা রাবেয়া পোশাকশ্রমিক। মঙ্গলবার মেয়েকে রেখে তারা কাজে যান। রাতে রাবেয়া বাসায় এসে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়েকে সিলিংফ্যানের রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। যাত্রাবাড়ীর কোনাপাড়া মালিবাড়ী এলাকায় পরিবারসহ থাকেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন