বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসর : ড. হাছান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 29 February, 2024 । 7:07 pm

জাগো সংবাদ ডেস্ক : বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিষয়ে এখন পর্যন্ত বিএনপি-জামায়াত একটি শব্দও উচ্চারণ করেনি। এতেই প্রমাণ হয়, তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এখন শেখ হাসিনার সরকার বিগত সরকারের চেয়ে বেশি শক্তিশালী উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, শুধু দেশের উন্নয়ন নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী। আগামী ৫ মার্চ তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর সম্মেলনে গিয়ে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কখনো ইউরোপ-আমেরিকার বিরুদ্ধে একটি শব্দও বলেনি। তারা ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কথা বলে, তাহলে ফিলিস্তিনের পক্ষে কথা না বলে চেহারা দেখায় কি করে?

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন