জাগো সংবাদ ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের দ্বিতীয় দিনের অভিযানে রাজধানীর আরও ৩ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরের ২টি আর উত্তরার ১টি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ৪ সদস্যের দুই দল রাজধানীতে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালায়।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১০ দফা নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার থেকে অভিযানে নামে কয়েকটি টিম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীজুড়ে ৬টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
জানা গেছে, অভিযানে মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হসপিটাল এবং শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার হসপিটাল ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। অনুমোদন না থাকায় উত্তরার হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালকে বন্ধের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, ৪টি প্রতিষ্ঠানের সেবার মানে অসন্তুষ্ট হওয়ায় তাদের মৌখিকভাবে সকর্ত করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 29 February, 2024 । 7:21 pm