বিয়ে করলেন সংগীতশিল্পী মোহাম্মদ মিলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 29 February, 2024 । 7:41 pm

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মিলন। তার স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

প্রসঙ্গত, ‘সখী ভালোবাসা কারে কয়’ দিয়ে শুরু করে এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতো যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

আজ বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিলন। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৯ ফেব্রুয়ারি ২০২৪) আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন