বিএনপির নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে: হাছান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 1 March, 2024 । 1:27 pm

জাগো সংবাদ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমান শেখ হাসিনা সরকার বেশি শক্তিশালী। নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক সমর্থন দেখে বিএনপি নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাপিয়ে দেয়া সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই নেতাকর্মীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মানবতার বিরুদ্ধে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি বিএনপি-জামায়াত। বরং ইসরাইলের অনুসরণে একই স্টাইলে পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে তারা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন