জাগো সংবাদ ডেস্ক : টাঙ্গাইলে ঘাটাইল থানার ভেতর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চুরির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান।
চুরি যাওয়া অটোরিকশার মালিক আব্দুস সাত্তারের বাড়ি মধুপুর ও ঘাটাইল উপজেলার গাংগাইর গ্রামে।
তিনি জানান, রোববার সন্ধ্যায় থানার পরিদর্শক চেয়ারের লোহার ঝালাই খুলে যাওয়ায় তা মেরামত করতে ঘাটাইল বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। চেয়ার মেরামত করে এশার নামাজের পর অটোরিকশা নিয়ে থানায় যান। অটোরিকশাটি রাখেন থানার ভেতর জাতীয় পতাকা বাঁধা খুঁটির পাশে। কক্ষে চেয়ার পৌঁছে দিয়ে থানার ভেতরই খোঁজ নিতে যান পুলিশের খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুস সালামের। আব্দুস সালামের বাড়ি ধনবাড়ি উপজেলায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানা পুলিশের পরিদশর্ক (তদন্ত) সজল খান বলেন, অটোরিকশাচালক আব্দুস সাত্তার থানার কাজ করে দেন। চুরি যাওয়া অটোরিকশাটি খুঁজে বের করতে রোববার রাত থেকেই পুলিশ কাজ করছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে সাত্তারকে লিখিত অভিযোগ করতে বলেছি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 4 March, 2024 । 7:56 pm