জাগো সংবাদ ডেস্ক : রমজান উপলক্ষে দিনাজপুরের হিলিতে সুলভ মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে।
এবার হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৭১ জন স্বল্প আয়ের মানুষকে (ফ্যামিলি কার্ডধারী) ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল ও এক কেজি ছোলাসহ একটি প্যাকেজ ৫২৫ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন ও ডিলার আলমগীর হোসেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 12 March, 2024 । 6:47 pm