জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
তিনি জানান, শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই নারীর পরনে ছিল শাড়ি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 12 March, 2024 । 7:12 pm