জাগো সংবাদ ডেস্ক : ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি হওয়া ২৩ জন বাংলাদেশি নাবিকদের মধ্যে একজন নেত্রকোণার রুকন উদ্দিন। ছেলের জিম্মির খবর পেয়ে বিলাপ করছেন তার মা-বাবা। অন্যদিকে এ খবরে অসুস্থ হয়ে পড়েছেন তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী।
আজ বুধবার (১৩ মার্চ) সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাঘরোয়া গ্রামে রুকন উদ্দিন বাড়িতে যেয়ে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, বাঘরোয়া গ্রামের কৃষক মিরাজ আলী ও লুৎফুর নাহারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তৃতীয় রুকন। বাবা-মা ও বড় ভাই কাজ করে রুকনকে পড়াশোনা করিয়েছিলেন। ভালো শিক্ষার্থী হওয়ায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার পাশ করেন ২০১৩ সালে। পরে ২০১৫ সালে চাকুরিতে যোগদান করেন। গত বছরের নভেম্বর মাসে বর্তমান শিপ কোম্পানিতে যোগদান করেন
গ্রামের মানুষ দেখতে এসে তারাও কান্নায় ভেঙে পরেছেন। সকলের একটাই দাবী সুস্থভাবে সন্তান ও স্বজনকে ফিরে পাওয়ার।
ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি আছেন জাহাজটির ২৩ জন নাবিক। এরই মধ্যে ভয়ানক হুমকির খবর ভেসে এসেছে জিম্মি জাহাজটি থেকে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 13 March, 2024 । 7:28 pm