জাগো সংবাদ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
বুধবার (১৩ মার্চ) ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ।
তিনি জানান, আগামী ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ এপ্রিল দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।
তিনি আরও জানান, এবার প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 13 March, 2024 । 7:52 pm