জাগো সংবাদ ডেস্ক : গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অজু করছিলাম। এ সময় আমার বাসার একটি টিনের ঘরের ওপর শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 15 March, 2024 । 5:27 pm